দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে মাদারীপুরের শিবচর। বিশ্বকাপের আবহ আরও ছড়িয়ে দিতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার হাতিরবাগান এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
জানা যায়, স্থানীয় সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে হাতির বাগান মাঠে ব্রাজিল সমর্থক বনাব আর্জেন্টিনা সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করতে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে আসতে শুরু করেন। খেলা শুরু হওয়ার আগেই বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতিতে গ্যালারি ও মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
খেলায় ব্রাজিল সমর্থকদের ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে আর্জেন্টিনা সমর্থক দল। প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের পক্ষে খেলার প্রথমার্ধে নাহিদ একটি গোল করেন। পরে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টিতে তপু একটি গোল করে খেলা সমতায় ফিরিয়ে আনেন। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে সুজয় একটি গোল করে দলকে জয়ের দিকে নিয়ে যায়।
অন্যতম আয়োজক ও শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, ‘বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় সারা বিশ্বের ন্যায় শিবচরের তরুণ, যুবক এমনকি বৃদ্ধদের মাঝেও উন্মাদনা বইছে। তাই ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতেই আমাদের এই আয়োজন। হাজারো দর্শকের উল্লাসই বলে দেয় বাংলাদেশও একদিন ফুটবল বিশ্বকাপে নাম লেখাবে।’
/অ